কেরানীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুজামণ্ডপ পরিদর্শনে আসবেন ঢাকা জেলার এনসিপি যারা কেন্দ্রীয় কমিটির অংশ:

- নিউজ প্রকাশের সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

রিপোর্টার – মো:মজিবুর রহমান।
কেরানীগঞ্জ, ২৯ সেপ্টেম্বর :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনে আসবেন ঢাকা জেলার জাতীয় পরিষদ (এনসিপি) প্রতিনিধি দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পরিদর্শনে অংশগ্রহণ করবেন দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এনসিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ উপলক্ষে দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে।
কেরানীগঞ্জের বিভিন্ন পুজামণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি নেতৃবৃন্দ পূজার আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করবেন এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেবেন বলে জানা গেছে।
এছাড়া, উৎসবের সময় সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির আশ্বাসও প্রদান করবেন প্রতিনিধি দল।















