কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মি*ছিল

- নিউজ প্রকাশের সময় : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদে রাজধানীর কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিল থেকে নেতাকর্মীরা মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা অভিযোগ করেন, একটি গোপন ও ষড়যন্ত্রে লিপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে।এই প্রেক্ষাপটে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি (ঢাকা-২), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।বিক্ষোভ মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয়।নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।















