ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কোটা আন্দোলন সমন্বয়কের সাংবাদিকদের সহযোগিতার আহ্বান

রিপোর্টার ফাতেমা আক্তার লাবনী 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সহযোগিতার আহ্বান কোটা আন্দোলন সমন্বয়কেরচলমান কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা কর্মসূচিতে বারবার হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়টি আমলে নিয়ে এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ন সহযোগিতার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক সমন্বয়ক।রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ও পোস্টে এমন আহ্বান জানান।ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহায্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। আমরা গণমাধ্যমকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি।হাসনাত আরও বলেন, “আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটা আন্দোলন সমন্বয়কের সাংবাদিকদের সহযোগিতার আহ্বান

নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪