কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুবদের যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত।

- নিউজ প্রকাশের সময় : ১১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় যুব সদস্যদের জন্য ’ সামাজিক স্বেচ্ছাসেবা , নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন ” শীর্ষক যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত
কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় আজ বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ ) এর সহায়তায় স্বেচ্ছাসেবা ,নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি কলাতলী ইউনিয়নের বাস্তবায়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে স্বেচ্ছাসেবা কি কেন ও কিভাবে ,সামাজিক দায়বদ্ধতা ,যুবদের দায়িত্ব ও কর্তব্য ,নেতৃত্ব উন্নয়ন ,যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম পরিচিতি ,প্রশিক্ষণ পরিচিতি ,চলমান প্রশিক্ষণ কোর্স সমুহ ,আত্মকর্মসংস্থান ,ধর্মগ্রন্থের আলোকে যুবদের নীতি ও নৈতিকতাবোধ সদাচরণ ,ও পারস্পারিক শ্রদ্ধাবোধ ,সামাজিক ব্যধি (মাদক ,ইভটিজিং ,যৌতুক,বাল্যবিবাহ ,নারী ও শিশু নির্যাতন প্রভৃতি বিষয়ে প্রতিকারে যুবদের করণীয় নিয়ে আলোচনা করা হয় । যুব উন্নয়ন অধিদপ্তরের মনপুরা উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম তিনি বলেন সরকারি বেসরকারী যৌথ ভাবে সকলের সহয়োগিতায় আমাদের দেশের যুবদের দক্ষ জন শক্তিতে রুপান্তর করতে পারাই আমাদের মূল লক্ষ্য ।
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ বেলাল সাহেব বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সুজোগ হয়েছে আপনাদের নীতি নৈতিকতা ভিত্তিতে ও ধর্মগ্রহ্নের আলোকে সদাচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এর উপর প্রশিক্ষণে আলোচনা করা হয়েছে ।পাশাপাশি সকল যুবদের থেকে প্রশিক্ষণ এর উপর ভিত্তি করে কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়েছে ।
স্থানীয় সংবাদ কর্মী মো: আল আমিন ও মো: গফুর কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মো: ফজলুল হক ,শাখা ব্যবস্থাপক সজীব শীল , স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম শাখা হিসাব রক্ষক মিজানুর রহমান সহ প্রশিক্ষনার্থীগণ সহ মেন্টর আশা রানী দাস উপস্থিত ছিলেন ।












