ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ক্ষমা চেয়ে জাতীয় দলে ফিরতে চান রোমান সানা

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

ক্ষমা চেয়ে জাতীয় দলে ফিরতে চান রোমান সানা দেশসেরা অলিম্পিয়ান আরচ্যার রোমান সানা বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। সম্প্রতি আকস্মিকভাবে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছিলেন তিনি। এরপর হতাশা থেকে ফেডারেশন নিয়েও নানা মন্তব্য করেন। যা নিয়ে ভুল স্বীকার করে ক্ষমার পাশাপাশি আগের অব্যাহতি প্রত্যাহার চেয়ে আবারও দেশের হয়ে খেলার সুযোগ চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছেন রোমান সানা।ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের চিঠি প্রসঙ্গে বলেন, ‘সে ক্ষমা চেয়ে চিঠি দেবে বলে আমাকে জানিয়েছিল। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে।’ আরচ্যারি ফেডারেশন রোমানের অব্যাহতিপত্র গ্রহণ করেছিল। রোমান নতুন চিঠিতে অব্যাহতি প্রত্যাহারের অনুরোধ করেছেন। এই ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’ ফেডারেশনে প্রেরিত চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আরচ্যার। একইসঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।স্ত্রী হিসেবে খুশি, অ্যাথলেট হিসেবে চাই ফিরুক’ অলিম্পিয়ান রোমান সানার আকস্মিক অবসর জাতীয় দলে ফিরতে হলে রোমানকে ট্রায়ালের মাধ্যমে স্কোর করে প্রমাণ দিয়ে ফিরতে হবে। রোমান জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার আগেই ট্রায়ালে অংশগ্রহণ করেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়েন জাতীয় দল থেকে।আরচ্যারি দেশের নতুন খেলার একটি। সেই খেলাকে বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা পেতে বড় ভূমিকা রেখেছেন রোমান সানা। তিনি সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে পদকও এনে দিয়েছেন। এত প্রাপ্তির পরেও ফেডারেশন থেকে আর্থিকভাবে তেমন সহায়তা পাচ্ছিলেন না, এজন্য জাতীয় দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। গণমাধ্যমে আর্থিক বিষয়টি মূল কারণ বললেও, ফেডারেশনের চিঠিতে তার বাজে পারফরম্যান্স ও মানসিক হতাশার বিষয়টি উল্লেখ করে জাতীয় দল থেকে অব্যাহতি চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমা চেয়ে জাতীয় দলে ফিরতে চান রোমান সানা

নিউজ প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪