ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

খুলনায় যাত্রীবাহী বাস থেকে স্বর্ণের বারসহ চোরকারবারী আটক

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ মো. আবু কালাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) দুপুরে নগরীর সাচিবুনিয়া মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাস থেকে তাকে আটক করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস থেকে আবু কালাম নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ সময় তার জুতার মধ্য থেকে ৬টি বড় ও একটি ছোট স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৭৫০ গ্রাম। যায় আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আটক আবু কালাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।তিনি আরও জানান, আবু কালাম ঢাকা থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। সে প্রতি মাসে ৫/৬ বার স্বর্ণ ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যায়। শুধু আবু কালামই নয়, অনেকেই স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে জড়িত। আমরা অনুসন্ধান করছি। গত মাসেও ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছিল। এর সঙ্গে জড়িত গড ফাদারদের আটক করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় যাত্রীবাহী বাস থেকে স্বর্ণের বারসহ চোরকারবারী আটক

নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪