গাংনী জামায়াত প্রার্থী নাজমুল হুদার নির্বাচনী প্রচারণা ও সংক্ষিপ্ত সমাবেশ

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি
গাংনী বামুন্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা তার নির্বাচনী প্রচারণা ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।
সোমবার বিকেলে বামুন্দি বাজারে প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণা শেষে স্থানীয়দের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি নিশিপুর, বালিয়াঘাটসহ কয়েকটি গ্রামে গনসংযোগ করেন।
এসময় নাজমুল হুদা বলেন , আমার এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আগের চেয়ে আরও সুসংগঠিত ও গতিশীল হচ্ছে। জনসংযোগ ও প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ জামায়াতের প্রতি বাড়তে থাকা আস্থার প্রতিফলন।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দিন দিন সাধারণ মানুষের মধ্যে জামায়াত প্রার্থীর প্রতি সমর্থন ও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।



















