ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উদযাপিত

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে তার কার্যালয়ের সামনে থেকে বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষ্যেএকটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালীটি শহরের রেলক্রসিং ঘুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে বর্ষবরণ অনুষ্ঠানস্থলে শেষ হয়।এসময় গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমন এ বারী, গাজীপুর সিভল সার্জন মাহমুদা আখতার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুমিনুল হক, সৈয়দ ফয়েজুর রহমান, আবিদা সুলতানা, গাজীপুর জেলা মহিলা কর্মকর্তা শাহনাজ আক্তার, জেলা শিল্পকলা একাডেমী কর্মকর্তা শারমীন জাহান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তা, গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তা, র‍্যাব-১ এর সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা র‍্যালিতে অংশ নেন।বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীরা নতুন বাংলা বছরকে বরণ করে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উদযাপিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪