ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের চলন্ত লিফট ৪৫ মিনিট আটকে থাকায় নারী রোগীর মৃত্যু

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১২মে রবিবার সকাল ১১টার দিকে চলন্ত লিফট আটকে যায়। এ অবস্থায় লিফটের ভেতরে থাকা মমতাজ বেগম (৫২) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিগাঁও গ্রামের মো.শারফুদ্দিনের মেয়ে। মমতাজের মামা শাহাদাত হোসেন সেলিম জানান, আজ সকাল ৬টার দিকে অসুস্থতার কারণে মমতাজকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি এবং মমতাজের ছেলে মান্নান (২৫) ও মেয়ে শারমিন (২০)। পরে তাকে ১১ তলায় ভর্তি দেন চিকিৎসক। বেলা ১১টার দিকে হাসপাতালের ১১ তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে ভিতরে ১৮ থেকে ২০ জন মানুষ ছিলেন।তারা ৪৫ মিনিট লিফটের ভিতর আটকে থাকেন। পরে হাসপাতালের লোকজন নয় তলায় লিফট ফাঁকা করে তাদের বাইরে বের করে আনেন। তবে বের হওয়ার আগেই মমতাজ মারা যায়। লিফটটে আটকে থাকা আলাউদ্দিন নামে হাসপাতালের এক কর্মী মমতাজকে বাঁচাতে চেষ্টা করেন বলেও জানান তিনি। জানতে চাইলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান বলেন, লিফটের ভেতর একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল ইসলাম জানান, মমতাজ বেগম অসুস্থ ছিলেন। আটকে পড়ার পর সম্ভবত অক্সিজেন সংকটে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের চলন্ত লিফট ৪৫ মিনিট আটকে থাকায় নারী রোগীর মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪