ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

গেট আউট বলে ইসি স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে।

রিপোর্টার স্বপন মিয়া
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

গেট আউট বলে ইসি স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানির প্রথম দিন আজ। এ দিন শুনানির আগেই এক প্রার্থীকে গেট আউট বলে ধাক্কা দিয়ে ইসি বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম, কাজি এটিএম আনিসুর রহমান বুলবুল। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির সময় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমানের অভিযোগ, সময় মতো ইসিতে উপস্থিত হওয়া সত্বেও তাকে শুনানি শেষ হয়েছে বলে চলে যেতে বলা হয়েছে। তিনি বলেন, আমার উপস্থিতির সময় নির্ধারিত ছিল দুপুর ১২টায়, কিন্তু তার আগেই শুনানি হয়ে গেছে বলে চলে যেতে বলা হয়। এরপর সিইসির নির্দেশে পুলিশ গেট আউট বলে বের করে দিয়েছে।

উপস্থিতির আগেই শুনানিতে তার মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করে এই প্রার্থী আরও বলেন, তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন।

এ সময় সাথে ছিলেন প্রার্থীর আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার সাথে উচ্চস্বরে চিৎকার করে পুলিশ দিয়ে বের করে দেয়া হয়েছে। এভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি একটি নাটক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গেট আউট বলে ইসি স্বতন্ত্র প্রার্থীকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩