ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

ঘড়ি ডান হাতে পরবেন নাকি বাঁ হাতে

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

নিজেকে আত্মবিশ্বাসী ও সুন্দর দেখানোর জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু করি। বাইরে বের হলে পোশাকে নিজেকে ফিট করে তোলার চেষ্টা করি। পাশাপাশি চলনবলন ও কথাবার্তায় নিজেকে মার্জিত করে তোলার চেষ্টাও থাকে। বাইরে বের হওয়ার আগে খুব ছোটাখাটো জিনিসেও আমাদের চোখ থাকে, যত্ন থাকে‌ সাজে। ঘড়িও কিন্তু এর বাইরে পড়ে না‌। বরং ঘড়ি নিয়ে নানা মানুষের নানারকম শখও থাকে।

ঘড়ি কেনার সময় দাম ও নকশা বাছাই নিয়েও নানারকম খুঁতখুঁত ভাব থাকে। অনেকে একটু দাম বেশি দিয়েও মন মতো ঘড়ি কিনতে দেখা যায়। কেউ কেউ আবার প্রথম চাকরির বেতন প্রিয় ঘড়িটি কিনেই খরচ করেন। তেমন ঘড়ি কেনার পর পরা নিয়েও একটু খুঁতখুঁত ভাব দেখা যায় বেশির ভাগের ভেতরে।

ঘড়ি কোন হাতে পরবেন সেটা সম্পূর্ণ নিজের পছন্দ। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, মানুষ বাঁ হাতে ঘড়ি পরতে পছন্দ করেন। খুব কম সংখ্যক মানুষ ডান হাতেও ঘড়ি পরেন। তবে বাঁ হাতে ঘড়ি পরার পেছনে কিছু সুবিধা রয়েছে।

অনেকে ডান হাত দিয়ে প্রতিদিনের কাজগুলো করে থাকেন। সাধারণ কাজ করার পাশাপাশি পানি লেগে যেতে পারে এমন কাজও ডান হাত দিয়ে করতে হয়। তাদের ক্ষেত্রে বাঁ হাতে ঘড়ি পরা সুবিধাজনক। এতে ঘড়িতে পানি লেগে বা আঘাত লেগে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

এ ছাড়া ডান হাতে বেশি কাজ করা হয় বলে এই হাতে ঘড়ি পরলে দেখতেও বেশ সমস্যা হয়। সময় দেখতে সুবিধা হয় বলেই অনেকে বাম হাতে ঘড়ি পরেন। তবে এটাও ঠিক যে, এই নিয়ে কোনো নিয়ম নেই। এটা সম্পূর্নই আপনার সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘড়ি ডান হাতে পরবেন নাকি বাঁ হাতে

নিউজ প্রকাশের সময় : ১২:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩