সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বিলুপ্ত প্রজাতির চশমা হনুমানের দুই শাবক উদ্ধার

মোসাঃ রোজিনা বেগম,চট্টগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০৭:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিলুপ্ত প্রজাতির চশমা হনুমানের দুই শাবক উদ্ধারচট্টগ্রামে বিলুপ্ত প্রজাতির চশমা হনুমানের দুইটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) মধ্যরাতে কর্ণফুলী থানাধীন আখতারুজ্জামান চত্বর পুলিশ চেকপোস্ট এলাকা থেকে শাবক দুইটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই এন্টারপ্রাইজের একটি বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী ওরফে সজলকে আটক করেছে পুলিশ।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্ত প্রজাতির চশমা হনুমানের দুইটি শাবক উদ্ধার করা হয়েছে। এসআই এন্টারপ্রাইজের বাসের সুপারভাইজারের হেফাজত থেকে সেগুলো উদ্ধার করা হয়।তিনি বলেন, শাবক দুইটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের সুপারভাইজারকে আদালতে সোপর্দ করা হয়েছে।












