ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ রবিউল আলমঃ চাঁদপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর জেলা বিএনপির বিশাল এক জনসমাবেশ শহরের প্রাণকেন্দ্র হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বেলা যতোই গড়াতে থাকে ঐতিহাসিক হাসান আলী স্কুল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেয়। ১৭ই ফেব্রুয়ারি রোজ (সোমবার) বেলা ৩ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলার বিল্পবী সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই অতিদ্রুত আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সংস্কার সংস্কার নামে বিলম্ব করবেন না। সংস্কারের নামে টালবাহানা চাই না।মিন্টু বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত। বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা বহু নির্যাতন, জুলুম, হামলা-মামলা, গুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকার একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নামে প্রায় ৬০ হাজার মামলা করেছে। খুবই কষ্টের মধ্যে নেতাকর্মীদের বিগত বছরগুলো অতিবাহিত হয়েছে।এই নেতা বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যতদিন দাবী পূরন না হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। দ্রুত সুস্থ্য হয়ে তিনি দেশে ফিরে আসবেন।সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ,জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবু তাহের, ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদ ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫