সংবাদ শিরোনাম ::
চুয়াডাংগা সরোজগঞ্জের ভান্ডারদহ মাঠ থেকে সুবদিয়ার এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ মাঠ থেকে রাজাই ওরফে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত রাজ্জাক ওরফে রাজাই সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাচারী পাড়ার মৃত বেছের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন। এছাড়াও তিনি চাষাবাদ করতেন। নিহত রাজ্জাকের দুই ছেলে মালেয়শিয়া প্রবাসী। তাকে কে বা কারা কেন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হত্যার সাথে জড়িতদের ব্যাপারে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।


















