ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

চুয়াডাঙ্গায় এক যুবককে কুপিয়ে জখম; গ্রেফতার-১

শাকিল আহম্মেদ ব্যুরো চীফ চুয়াডাঙ্গা জেলা
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা মল্লিক পাড়ায় পূর্ব বিরোধের জেরে মাহফুজ (১৯) নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জ্বিনতলা মল্লিকপাড়ার ওল্ড জে,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হামিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। জখম মাহফুজ জ্বিনতলা মল্লিকপাড়ার সাবদার আলীর ছেলে। গ্রেফতার হামিদুল ইসলাম জ্বিনতলা মল্লিকপাড়ার মিজানুর রহমান ওরফে বাহারের ছেলে।জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মাহফুজসহ দুজন ওল্ড,জে,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় হামিদুল তাদেরকে গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মাহফুজকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামিদুল। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চিকিৎসক আহত যুবক মাহফুজের ক্ষতস্থানে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।এদিকে, এ ঘটনায় আহত মাহফুজের ভাই তামিম হাসাব বাবুল বাদি হয়ে সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। মামলার আসামী হামিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারাল অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারজান আল মোনায়েম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা। মামলা দায়েরের পরই প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা আলামত হিসেবে ধারাল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় এক যুবককে কুপিয়ে জখম; গ্রেফতার-১

নিউজ প্রকাশের সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪