ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

চুরির মা*মলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী নাসির উদ্দিন মোল্লাকে গ্রে*ফতার করেছে র‍্যাব।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

র‌্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সকাল ১১.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাসির উদ্দিন মোল্লা (৪৭), পিতা-আতাহার মোল্লা, সাং-ছৈলা বুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী-কে শাখারিয়া-আমখোলা রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।এজাহার পর্যালোচনায় জানা যায়, বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। আসামী মোঃ নাসির উদ্দিন(৪৭) বাদী চম্পা বেগমের ২য় স্বামী। সে মাঝে মাঝেই বাদীর বাড়িতে যেতেন ও অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত ২২/১১/২০২৪ইং তারিখে এসে বাদীর বাড়িতে অবস্থান করে। ২৬/১১/২০২৪ইং তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে দেখে আলমারীর ড্রয়ার ভাঙ্গা আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্নের হার,চেইন,কানের দুলসহ অন্যান্য স্বর্নের অলংকারাদী ও ডায়মন্ড অলংকারসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের অলংকার এবং সৌদি ৪০,০০০(চল্লিশ) হাজার রিয়ালসহ সর্বমোট বাংলা টাকায় প্রায় ৫৮০০০০০ (আটান্ন লক্ষ চল্লিশ হাজার)টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি বাদী সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১নং আসামীকে ফোন করে জিজ্ঞাসা করলে আসামী স্বর্নালংকার ও সৌদি রিয়ালের ফেরত দিবে মর্মে জানায়।পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ে স্বর্ন অলংকারাদী ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন যাহা ডিএমপি কাফরুল থানার মামলা নং-৮, তারিখ-১০/১২/২০২৪ইং ধারা-৩৮০/১০৯ পেনাল কোড।মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ধরার প্রয়োজনীয়তা উল্লেখ করে র‍্যাব-৮,সিপিসি-১ পটুয়াখালীকে রিকুইজিশন পাঠায় যার ভিত্তিতে আসামি মো. নাসির উদ্দীন মোল্লাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরির মা*মলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী নাসির উদ্দিন মোল্লাকে গ্রে*ফতার করেছে র‍্যাব।

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫