ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল তফসিল ঘোষণা কাউন্সিল ২৮ জুন

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে




গত ২৯ মে কাউন্সিল তফসিল ঘোষণা করা হয়,আগামী ২৮শে জুন ২০২৪ ইং কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আগামীর নেতৃত্ব নির্বাচিত হবে,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে,বুধবার সন্ধ্যায় পরিষদের অস্থায়ী কার্যালয় আল রাজী কমপ্লেক্সে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, এ সময় লিখিত তফসিল পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, মো. খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান,তফসিলে বলা হয়, এবারের নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা ৩ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ৪-৮ জুন, মনোনয়নপত্র জমা ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগ নিষ্পত্তি ১৫ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হবে ২০ জুন,এছাড়া চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২১ জুন ও ভোটগ্রহণ সম্পন্ন হবে ২৮ জুন,এর আগে গত শুক্রবার রাতে পরিষদের তিন উপদেষ্টা সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্বাচন কমিশন ঘোষণা করা হয়,গণতান্ত্রিক মূল্যবোধে আগামীর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাক ছাত্র অধিকার পরিষদ।















