জনগণকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই নয়: আমীর খসরু

- নিউজ প্রকাশের সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেবল কিছু মানুষের হাতে দেশের রাজনীতি ও অর্থনীতি সীমাবদ্ধ থাকতে পারে না। উন্নয়নের নামে যদি জনগণকে বাদ দেওয়া হয়, সেটিকে কোনোভাবেই প্রকৃত উন্নয়ন বলা যাবে না।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আমীর খসরু বলেন, শেখ হাসিনার প্রস্থান পরবর্তীকালে দেশের জনগণের মনোজগতে পরিবর্তন এসেছে। নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে। যে রাজনৈতিক দল এসব বুঝতে পারবে না, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। জনগণের এই প্রত্যাশাকে কাজে লাগাতে হলে রাজনীতি ও অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্রায়ন করলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন দরকার। অর্থনীতিতে সবার সুযোগ না থাকলে কোনো রাজনৈতিক প্রক্রিয়াই কার্যকর হবে না।বাংলাদেশে দক্ষ জনশক্তির ঘাটতির প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, “আমরা বিএ, এমএ করি, ডাক্তার-ইঞ্জিনিয়ারও তৈরি করি। কিন্তু দক্ষতা উন্নয়নে পিছিয়ে আছি। অথচ দেশের তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা হবে আমাদের বড় সম্পদ। এজন্য পড়াশোনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।”
















