জনপ্রতিনিধিদের সাথে সমাজকল্যাণ সচিবের মতবিনিয়র সভা অনুষ্ঠিত।

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

জনপ্রতিনিধিদের সাথে সমাজকল্যাণ সচিবের মতবিনিয়র সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলার স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ অলিউল্লাহ । পরে অতিথিরা বৃক্ষরোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নের ধারাবাহিকতায় বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা ও বিধবাভাতাসহ নানা প্রকল্প চালু করেছেন। দেশের উন্নয়নে সমাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছে। এসময় দেশের প্রত্যেক স্তরে জনপ্রতিনিধিদেরকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিবুল ইসলাম।















