ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

জয়পুরহাটে আরআরএফ এনজিওর দুই ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলা

রিপোর্টার মেহেদুল ইসলাম। 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

ঋণ দেয়ার নামে সঞ্চয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর শাখার রুরাল রিকনাস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর সাবেক ম্যানেজার দীন ইসলাম ও বর্তমান ম্যানেজার ইউনুস আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।সোমবার(০৮ এপ্রিল) দুপুরে ওই এনজিওর রিপা পারভীন নামে এক সদস্য জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট নিশিত রঞ্জন বিশ্বাস মামলাটি তদন্তের জন্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শিয়ালা গ্রামের রাসেলের স্ত্রী রিপা পারভীন আরআরএফ এনজিওর আক্কেলপুর শাখার একজন ঋণ গৃহিতা সদস্য। রিপার আগের ঋণ পরিশোধ করার পর ওই শাখার সাবেক ম্যানেজার দীন ইসলাম ঋণ গৃহিতা রিপাকে ৩৫ লাখ টাকা ঋণ দিবে বলে প্রতিশ্রুতি দেয় এবং রিপাকে বলে, ৩৫ লাখ ঋণ নিলে সঞ্চয় দিতে হবে সাড়ে তিন লাখ টাকা। তখন রিপা সরল বিশ্বাসে ঋণের আশায় সাবেক ম্যানেজার দীন ইসলামের কাছে চারজন স্বাক্ষীর সামনে তার হাতে সাড়ে ৩ লাখ টাকা প্রদান করেন। এরপর প্রায় ৬ মাস ধরে ঋণ দিতে কালক্ষেপণ করে। এরই মধ্যে হঠাৎ করে সাবেক ম্যানেজার অন্যত্র বদলি হয়ে যান। পরে বর্তমান দায়িত্বরত ম্যানেজার ইউনুস আলীর কাছে গেলে ঋনের টাকার বিষয়ে অস্বীকার করে। সাবেক ও বর্তমান ম্যানেজার মিলে কৌশলে রিপার সঞ্চয়ের সাড়ে ৩ লাখ টাকা সঞ্চয় বহিতে জমা না করে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করে রিপাকে কোন প্রকার ঋণ প্রদান করে না। দিনের পর দিন ৬ মাস ধরে রিপা আসামীদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়। পরে আসামীরা রিপার সাড়ে ৩ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়ে সে আদালতে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে আরআরএফ এনজিওর দুই ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪