জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

- নিউজ প্রকাশের সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

জয়পুরহাটঃ-২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।মঙ্গলবার সকালে সুর্যস্তের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানের সৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল ৮ টায় জয়পুরহাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট,কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান , জেলার মুক্তিযোদ্ধারা ও সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ।আরো সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন ।















