ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দ্রুত বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিছু কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের সকল সম্মানিত সদস্যদের জন্য আইডি কার্ড প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি সংগঠনের একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট চালু করা এবং অফিসিয়াল ফেসবুক পেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সদস্যদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যায়।

সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একইসঙ্গে অসুস্থ ও পঙ্গু সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে প্রচারমূলক ভ্রমণের পরিকল্পনাও করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সম্পাদক।

শেখ শহিদুর রহমান পাভেল বলেন, “ইতোমধ্যে কিছু কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে এবং শীঘ্রই বাকি কাজগুলোও শুরু করা হবে। সকল পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হলে বৃহৎ পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

তিনি সংগঠনের উন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ

নিউজ প্রকাশের সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬