ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

জামায়াত ইসলামী ঢাকায় সমাবেশ করতে চায় অনুমতি দেয়নি পুলিশ।

সিফাত শেখ (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামী ঢাকায় সমাবেশ করতে চায় অনুমতি দেয়নি পুলিশ।

আজ ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

১ আগষ্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি।

জামায়াতকে সমাবেশর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এরপরও যদি তাঁরা সমাবেশ করার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

সমাবেশ অনুষ্ঠান কথা রয়েছে বেলা ২টায় । সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম পুলিশ শেষমেশ বুলবুল বলেন সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। আজ রাতে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াত ইসলামী ঢাকায় সমাবেশ করতে চায় অনুমতি দেয়নি পুলিশ।

নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩