সংবাদ শিরোনাম ::
জামালপুরে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

রিপোর্টার:-মোঃ জামাত আলী
- নিউজ প্রকাশের সময় : ১০:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

জামালপুরে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।
১লা সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঐতিহ্যের ও গৌরবময় ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি’র কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এডঃ মোঃ ফজলুল হক
সিনিয়র সহ-সভাপতি বিএনপি জামালপুর জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সাধারণ সম্পাদক বিএনপি জামালপুর জেলা শাখা ও সহ-সংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো:শফিউর রহমান সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।















