ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

জীবননগরে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার-২

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০১:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত লাল্টু মল্লিক (৩০) ও একরা মন্ডল (৪৫) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কয়া গ্রামের মাঝের পাড়ায় সুতোর মাঠে এ ঘটনা ঘটে। গত রবিবার এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।মামলার আসামিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপেজলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের লাল্টু মল্লিক (৩০), খালিদ হোসেন (২২), আব্দুল জব্বার (১৮) ও একরা মন্ডল (৪৫)।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ শনিবার রাতে তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির ভেতরে অবস্থিত টিউবওয়েলে পানি আনতে যান তিনি। এ সময় অভিযুক্ত চার আসামি বাড়িতে প্রবেশ করেন। তারা গৃহবধূকে তুলে পাশের মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই গৃহবধূ তার স্বামীকে ফোন দিলে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে গৃহবধূ ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার-২

নিউজ প্রকাশের সময় : ০১:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪