সংবাদ শিরোনাম ::
জেলা পর্যায়ে আবারো শ্রেষ্ঠ শিক্ষার্থী লাবিব

আরিফ পণ্ডিত::
- নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

আরিফ পণ্ডিত:: জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ দ্বিতীয় বারের মত জেলা পর্যায়ে( ভোলা জেলায়)’ কলেজ ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হয়েছেন মাহির আশহাব লাবিব। সে বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজ এর দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২২ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনীত হয়েছিলেন। ২০২১ ও ২০২২ সালে পরপর দুইবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি ২০২২ ও ২০২৩ সালে পরপর দুইবার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন।















