জৈন্তাপুরে নিজপাট ইউনিয়নে রোটারিয়ান খসরুর উদ্যোগে বানভাসীদের মাঝে শুকনো খাবার বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর উপজেলায় চলতি ভয়াবহ বন্যায় রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর পক্ষ থেকে উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দি মানুষের নিকট শুকনো খাবার পৌঁছে দেয়া হচ্ছে।মানবিক ও দানশীল ব্যাক্তিত্ব হিসেবে পরিচিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু বিগত ৩০শে মে’র প্রলয়ঙ্কারী বন্যায়ও বানভাসি মানুষের নিকট শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ঈদুল আযহার দিন থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়। এতে করে বহু মানুষ স্হায়ীভাবে পানিবন্দি হয়ে রয়েছে। ঠিক এমন সময় সূদুর যুক্তরাষ্ট্র থেকে আর্ত মানবতার সেবায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।বুধবার(১৯শে জুন) রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের নিকট শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় দুপুর ২:০০ ঘটিকা হতে পর্যায়ক্রমে সারিঘাট সরকারি উচ্চ বিদ্যালয়,রুপচেং, নিজপাট মুগরাহাটি,দিগারাইল এলাকার প্রায় ৩০০ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইন্তাজ আলী সমাজ সেবক ফাহাদ সিদ্দিকী, জৈন্তিয়া মানবিক টিম এর সভাপতি রুবেল আহমেদ,সদস্য রনি, জৈন্তাপুর অনলাইন রিপোর্টার ক্লাব এর যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ, সদস আবদুল্লাহ সহ অন্যান্যরা।












