ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ঝিনাইগাতীর মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন-সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস এ.ডি.এম শহিদুল ইসলাম। শুক্রবার (৫জুলাই) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মী সহ তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর রাসেল, পানি উন্নয়ন বোর্ডের শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো.নকিবুজ্জামান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি(তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। জানা গেছে, অবৈধ ভাবে নদীর জায়গায় দখল করে বাড়িঘর নির্মাণ ও নদীর নাব্যতা না থাকায় প্রতি বছর বর্ষার মৌসুমে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে রামেরকুড়া, খৈলকুড়া, দিঘীরপাড় সহ বেশ কয়েকটি জায়গায় নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে সদর বাজার, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস, শত শত বাড়িঘর ও ফসলী জমি সহ বিভিন্ন আবাদের বিপুল ক্ষতি সাধিত হয়। শুধু তাই নয়- বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থ। এতে বিপাকে পড়ে মানুষ। পানিবন্দি হয়ে পড়ে নিন্মঞ্চলের বাড়ীঘর। পরবর্তীতে দায়সারা ভাবে নদীর পাড় ঠিক করা হলেও তা টেকসই হয়না। যে কারণে মহানশি নদীতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কোন বিকল্প নেই।পরিদর্শন শেষে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্য জানান, “মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি মহান জাতীয় সংসদে প্রস্তাব করেছি। উপজেলার সন্ধ্যাকুড়া থেকে তিনানী পর্যন্ত এই নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য যা যা করার দরকার তিনি তা করবেন বলে জানান এই জনপ্রতিনিধি। শুধু আশ্বাস নয়, মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবে সরকার, এমনটাই দাবী স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীর মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন-সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪