সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ৬’শ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৭:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে অসহায় ৬’শ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল। এ সময় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, সচিব মোস্তাক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনভর শহরের বিভিন্ন এলাকার ৬শ’ শিশুর জন্য উন্নতমানের শিশুখাদ্য বিতরণ করা হয়।আয়োজকরা জানান, ১ দিন থেকে ২ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূর ও শিশুদের খাবার হিসেবে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। শিশুখাদ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।












