ডাকাতি মামলার নারীসহ ৫ আসামী গ্রেফতার।

- নিউজ প্রকাশের সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ থানাধীন নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা সাকিনস্থ বাদী চার্লস জনি ডি ক্রুজ (৩৯) এর দোতলা বিশিষ্ট বসত বাড়ীতে ডাকাতি করার চাঞ্চল্যকর ঘটনায় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় নবাবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ্ জালাল এর নেতেৃত্বে উল্লেখিত ডাকাতি মামলার আসামী ১. মোঃ শফকিুল ইসলাম মাতবর (২০), ০২। সুমন শখে (২৩), ০৩। মোঃ বাবলু শখে ওরফে বাবুল (৩৬), ০৪। মোঃ সয়ৈদ আলী মাতবর (২৭), ০৫। কমলা বগেম (৫৫) গনদের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনিরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ আবু তাহের সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র ডাকাতির সাথে জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায়, চাদপুর জেলা এবং ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় টানা অভিযান পরিচালনা করিয়া ডাকাত চক্রের মধ্যে ০৫ জন ডাকাতকে গ্রেফতার করেন এবং বাদীর বাড়ী হতে লুন্ঠিত ০১ টি মোবাইল ফোন, ০১ টি এয়ারগান এবং ডাকাতির সময় ডাকাতদের নিকট থাকা ০১ টি সেলাই রেঞ্জ, ০১ টি শাবল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পন করা হয়। এছাড়াও অত্র ডাকাতি মামলার বাকি লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।


















