ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে 

রিপোর্ট সৈয়দ রাসেল 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।রোববার (১৮ আগস্ট) সকালে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী স্কুল চালাতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি স্কুলে থাকলে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে। এ জন্য তার পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, যে-সব অভিযোগ এনে আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তার একটিও সত্য না। মূলত একটি পক্ষ চায় না আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে থাকি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে আন্দোলন করানো হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের দাবি সঠিক হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর তদন্ত চলছে। সেগুলোর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪