ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ঢাকাবাসীকে আরও বেশি সেবা দিতেই তথ্যকেন্দ্রঃ ঢাদসিক মেয়র তাপস।

মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

ঢাকাবাসীকে দ্রুততর সময়ে সুষ্ঠুভাবে আরও বেশি সেবা দিতেই নগর ভবন প্রাঙ্গণে ‘অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ফজলে নূর তাপস। গতকাল বুধবার (৩ জুলাই) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে ‘নগর ভবন অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র’ এর উদ্বোধনকালে ঢাদসিক মেয়র ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকাবাসীর আস্থার আশ্রয়স্থল। ঢাকাবাসীর সেবাগুলো যাতে আরো দ্রুততর সময়ে এবং সঠিক ও সুষ্ঠুভাবে নিশ্চিত করা যায়,সেই প্রেক্ষিতে আজ আমরা তথ্যকেন্দ্রের উদ্বোধন করলাম। এখানে ঢাকাবাসী সরাসরি এসে জানতে পারবে যে – তার কাজের জন্য কোন জায়গায়, কোন দপ্তরে বা কোন কর্মকর্তার কাছে যেতে হবে,কি করতে হবে।এতে করে জনগণ তার প্রয়োজনীয় তথ্যগুলো এক জায়গায় পেয়ে যাবে এবং সুন্দরভাবে তার কাজ সম্পন্ন করে ফিরে যেতে পারবে। সুতরাং সেবাগুলো যেন আরো সুষ্ঠভাবে নিশ্চিত হয়,ঢাকাবাসীর দোরগোড়ায় যেন পৌঁছানো যায়, সে জন্যই আমাদের এই উদ্যোগ।এই তথ্যকেন্দ্রের সেবা অবারিত রাখতে সিটি করপোরেশন সজাগ থাকবে জানিয়ে ঢাদসিক মেয়র তাপস বলেন, “আমাদের প্রশাসনিক সংস্কার যেমন চলমান রয়েছে তেমনি আমরা বিভিন্ন বিভাগে জনবল বৃদ্ধি করেছি।ফলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।বর্তমানে কোন কাজের জন্য আমরা প্রকল্পের উপর নির্ভর করি না।সকল কাজই নিয়মিত সূচি অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হয়।এছাড়াও সেবার উৎকর্ষতা বাড়ানের পাশাপাশি সেবার মান যেন প্রতিনিয়ত বৃদ্ধি পায় -সে বিষয়গুলোর ওপর আমরা নজর দিয়েছি। সুতরাং এই তথ্যকেন্দ্রের সেবা স্থায়ীভাবেই চালু থাকবে। এখান থেকে ঢাকাবাসী স্বাচ্ছন্দে তাদের সেবা পাবে।এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান,পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী,প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকাবাসীকে আরও বেশি সেবা দিতেই তথ্যকেন্দ্রঃ ঢাদসিক মেয়র তাপস।

নিউজ প্রকাশের সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪