ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ঢাকায় ফিরছে মানুষ ঈদ শেষে যার যার কর্মস্থানে 

রিপোর্টার মোঃ  আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

শেষ হয়ে আসছে ঈদের ছুটি। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।আজ (শুক্রবার) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, কেউ একাকী আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছে। বিগত সময়ের মতো নেই অতিরিক্ত যাত্রীর চাপ। তবে শনিবারে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।রাজশাহী থেকে কমলাপুর ট্রেন স্টেশনে আসা ইব্রাহিম খলিল বলেন, এ বছর ঢাকা আসতে তেমন একটা ভোগান্তি হয়নি। টিকেট নিয়েও বিড়ম্বনা পোহাতে হয়নি। অনলাইনেই টিকেট পেয়েছিলাম। তাছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেনি। সব মিলিয়ে এবারের ট্রেনের ঈদ যাত্রা ভালোই হয়েছে।দিনাজপুর থেকে ঢাকায় আসা জুয়েল রানা নামে আরেক যাত্রী বলেন, এবার ঈদে পাঁচদিন ছুটি পেয়েছি। এত অল্প ছুটিতে কিছুই হয় না। অনেক আত্নীয়ের সাথে দেখা করতে পারিনি। ঢাকা থেকে আমার পরিবারের ৬ জন গিয়েছিলাম। অফিসের কাজের জন্য তাড়াহুড়ো করে একা চলে এসেছি।বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল: উত্তরের পথে গিয়েছে বেশিসংখ্যক পরিবহনঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ, ছাড়ছেনও অনেকে‘অফিস খুলে গেছে, নয়তো আরও কয়েকদিন বাড়িতে থাকার ইচ্ছে ছিল’নীলফামারী থেকে ঢাকায় আসা রেদোয়ান হাফিজ নামের আরেক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষ। বাড়ি থেকে আসতে মন না চাইলেও আসতে হচ্ছে। বাসায় অসুস্থ মা। আরও দুই-একদিন থাকতে পারলে ভালো লাগতো।   কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রী চাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।তিনি বলেন, এবারের ঈদযাত্রা ভোগান্তি ছাড়াই হয়েছে। বড় ধরনের বিলম্বের ঘটনাও ঘটেনি। যাত্রী সেবার মান আরও ভালো করার চেষ্টা চলছে। সব মিলিয়ে এবার ট্রেনের ঈদ যাত্রা প্রত্যাশা অনুযায়ী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ফিরছে মানুষ ঈদ শেষে যার যার কর্মস্থানে 

নিউজ প্রকাশের সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪