ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ঢাকায় ফিরছে মানুষ, ট্রেনে বিলম্ব ঈদের ছুটি শেষে

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ঈদুল আজহার ছুটি শেষে ফিরতে শুরু করেছেন তিলোত্তমা নগরীতে। যারা ট্রেনে ঢাকায় ফিরছেন, বিলম্ব যাত্রার ফলে তারা কিছুটা ভোগান্তি সঙ্গী করেই ফিরেছেন।  শনিবার (২২ জুন) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখা গেছে, হাজারো যাত্রীতে পূর্ণ হয়ে প্ল্যাটফর্মে থামছে ট্রেনগুলো। যাত্রীদের কারো কোলে ছোট্ট শিশু, কারো হাতে ব্যাগ। এভাবেই ছুটছেন প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পথে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরতি পথে ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় ছিল। এছাড়া পথে পথে বিলম্ব করতে করতে ট্রেনগুলো মোট এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্ব করেছে। ঈদ শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষকর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ, এখনো বাড়ি যাচ্ছেন অনেকেলালমনিরহাট থেকে রওনা হয়ে বুড়িমারী এক্সপ্রেস (৮১০) ট্রেন সকাল নয়টার সময় চার নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। অথচ ট্রেনটি ঢাকায় পৌঁছার কথা ছিল সকাল সাতটায গাইবান্ধা স্টেশন থেকে ট্রেনটিতে পরিবার নিয়ে উঠেছিলেন গোলাম সাকালাই। তিনি ঢাকা পোস্টকে বলেন, অনেক কষ্টে টিকিট সংগ্রহ করতে পেরেছি। রাতে ট্রেনে উঠার সময় সবই ঠিকঠাক ছিলো। বগুড়া ও সান্তাহারের পর থেকে ট্রেনে ভিড় বেড়ে যায়। অতিরিক্ত মানুষের চাপে ট্রেনে অসহ্য গরম সহ্য করতে হয়েছে। আর ট্রেনটি ঢাকায়ও এলো ২ ঘণ্টা দেরি হলো ওই ট্রেনের আরেক যাত্রী শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে ভিড় ছিল, দাঁড়িয়ে এসেছি। আগামীকাল থেকে অফিসে জয়েন করবো।অপরদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে সিডিউল বোর্ডের তথ্য অনুযায়ী, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বিলম্বে সকাল ৯টায় স্টেশন ছাড়ে। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও দেরিতে আসায় সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছেড়ে যায়নি। দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সকাল ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ছেড়ে যায়নি।ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো দেরিতে আসায় ট্রেনগুলো ঢাকা স্টেশন থেকে দেরিতে ছেড়ে যায়। ঢাকা স্টেশন থেকে আলাদাভাবে বিলম্বে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ফিরছে মানুষ, ট্রেনে বিলম্ব ঈদের ছুটি শেষে

নিউজ প্রকাশের সময় : ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪