ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক: ব্যবসাবিহীন প্রার্থীকে ঘিরে ক্ষোভ।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারে দোকান মালিক সমিতির আসন্ন নির্বাচনে এক বিতর্কিত প্রার্থিতা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এবং ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই প্রার্থী স্থানীয়ভাবে পরিচিত হলেও বাজারে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। অথচ, তিনি সমিতির নেতৃত্বে আসতে চান। দোকান মালিকদের দাবী দোকান মালিক সমিতি হওয়া উচিৎ অরাজনৈতিক।

এলাকার অনেকেই বলছেন, ব্যবসা ছাড়াই কেউ যদি দোকান মালিক সমিতির নেতৃত্বে আসে, তাহলে সেটি হবে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। বাজার কমিটির মূল দায়িত্ব হলো সার্বিক ব্যবস্থাপনা দেখা এবং ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট বিভিন্ন বিরোধ মীমাংসা করা। অথচ যিনি নিজে বাজারে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত নন, তিনি এই ভূমিকা কতটা দক্ষতার সঙ্গে পালন করবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

একজন ব্যবসায়ী বলেন, “আমাদের ব্যবসার পরিবেশ, সমস্যাবলী, ভাড়া, নিরাপত্তা—এসব বোঝে সেই, যে এখানে প্রতিদিন দোকান খোলে। বাইরের কেউ নেতৃত্বে আসলে সেটা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করবে না।”

অপর একজন অভিজ্ঞ ব্যবসায়ীর মন্তব্য, “সেই ব্যক্তির নিজের কিংবা তার বাবারও এখানে দোকান নেই। তাহলে তিনি আমাদের ব্যবসায়িক সমস্যা কীভাবে বোঝবেন? এমনভাবে একজনকে বসাতে চাওয়া হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে দাবি জানাচ্ছেন, শুধুমাত্র যাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, তাঁদের মধ্য থেকেই নেতৃত্ব বেছে নেওয়া উচিত। এতে করে ব্যবসায়িক স্বার্থ রক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি বাজার কমিটিও কার্যকরভাবে কাজ করতে পারবে।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন রেলবাজার দোকান মালিকেরা , যাতে নির্বাচন হয় স্বচ্ছ ও ব্যবসায়ীবান্ধব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক: ব্যবসাবিহীন প্রার্থীকে ঘিরে ক্ষোভ।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫