ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

দীপু মনির নিরাপত্তায় আসা পুলিশের ওপর হামলার অভিযোগ

রিপোর্টার ফাহারিয়া ইসলাম মুন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নিরাপত্তা দিতে আসা পুলিশের গাড়িতে হামলার অভিযোগ উঠছে সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারীদের বিরুদ্ধে। ২০০৮ সাল থেকে এই আসনের এমপি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক। ২০০৮ সালে প্রথমবার তিনি নির্বাচিত হওয়ার পরেই পুলিশকে দুটি পিকআপ ভ্যান দিয়েছিলেন। এই পিকআপের সামনে ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম লেখা রয়েছে। তাই বর্তমান এমপি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকেরা এই হামলা চালান বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, বুধবার (২০ মার্চ) সকালে বাগমারার তাহেরপুর পৌরসভায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভাসহ বিকালে জামগ্রামের ইফতার মাহফিলে যোগ দিতে আসেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রীর সফর উপলক্ষে তাহেরপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাহেরপুর বাজারে সমাজকল্যাণ মন্ত্রী পৌঁছার আগেই থানাসহ পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের ওই পিকআপ চালক ফিরোজ বলেন, আমি পুলিশ সদস্যদের নামিয়ে দেওয়ার জন্য তাহেরপুরে আসছি। হরিতলা মোড়ে হালকা ব্রেক দিয়েছি পুলিশ সদস্যদের নামানোর জন্য। এ সময় হামলাকারীরা এসে অতর্কিতভাবে গাড়িটি ঘিরে ধরে আর স্টিকার তুলে ফেলাসহ হামলা ও ভাঙচুর করে। সেই সঙ্গে লাথি মারতে থাকে। পরে নিরাপত্তার স্বার্থে গাড়িটি সেখান থেকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিই।অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা সোহেল রানা বলেন, একটা বিশৃঙ্খলা হয়েছিল। কিছু কমবয়সী ছেলে নিজেদের মধ্যে ঝামেলা করছিল। আমরা সেখানে উপস্থিত ছিলাম। ঝামেলার মীমাংসা করে দিয়েছি। পুলিশের পিকআপ ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, এ রকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দীপু মনির নিরাপত্তায় আসা পুলিশের ওপর হামলার অভিযোগ

নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪