ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যু্বকের মৃত্যু।

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. রিয়াদ হোসেন আরমান (২৬) নামে বাংলাদেশী এক যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

বুধবার(২০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচা মো. ইলিয়াস চৌধুরী। নিহত আরমান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তিবাগ মহল্লার ইকবাল হোসেনের ছেলে।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে দুবাই রাসুল কিমা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা মো. ইলিয়াস চৌধুরী জানান, জীবিকার তাগিদে গত জুন মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছিল আরমান। সে দুবাই শহরের একটি চকলেট ফ্যাক্টরিতে কর্মরত ছিলো। প্রতিদিনের মতো গত মঙ্গলবারও কাজে যায় মনির। ওইদিন কাজ শেষে সাইকেল চালিয়ে রুমে ফেরার পথে পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরমান। আরমানের মৃত্যুর খবরটি তার সাথে থাকা অপর এক বাংলাদেশী সহকর্মী বাংলাদেশের বাড়িতে এবং একই শহরে কর্মরত তার মামা সুহেল মিয়াকে জানায়। মরদেহটি সেখানকার হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে আরমানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত আরমানের বাবা ইকবাল হোসেনসহ আত্মীয়স্বজনেরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যু্বকের মৃত্যু।

নিউজ প্রকাশের সময় : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩