ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নোটিশ বোর্ডে স্বচ্ছ তথ্য প্রকাশের ঘোষণা এনসিপির

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

দুর্নীতি রোধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “নোটিশ বোর্ডের মধ্যে লেখা থাকবে— কোন এলাকা, কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন রাস্তার জন্যে কত টাকা বরাদ্দ আসছে— সব কিছু স্পষ্ট অক্ষরে, সংখ্যায় সংখ্যায় প্রকাশ করা হবে। এক পয়সা দুর্নীতি করার কোনো সুযোগ আমরা দেবো না।”
আখতার হোসেন আরও বলেন, জনগণের টাকায় জনগণের কাজ হবে, তাই সেই টাকার হিসাব জনগণ জানবে— এটা হবে এনসিপির মূল নীতি। প্রতিটি উন্নয়ন কাজের অর্থ বরাদ্দ, প্রকল্পের ধরণ ও বাস্তবায়নের ধাপগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে জনগণ সরাসরি পর্যবেক্ষণ করতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, “দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রথমেই তথ্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন জানে তার এলাকার জন্য কত বরাদ্দ এসেছে এবং সেই টাকা কোথায় ব্যয় হচ্ছে।”
এই উদ্যোগের মাধ্যমে প্রশাসনে জবাবদিহিতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নোটিশ বোর্ডে স্বচ্ছ তথ্য প্রকাশের ঘোষণা এনসিপির

নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫