দেওয়ানগঞ্জের চর আম খাওয়া ইউনিয়নের মানুষের মাঝে মিশে গেছে ধানের শীষ প্রতীক । জনগণের আস্থায় ভরসা খুঁজছেন আবুল হাসেম মাষ্টার।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

মো: জামাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
২ নং চর-আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক জনসংযোগ করেছেন। দিনভর তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার নানান সমস্যা শোনেন। তাঁর এ উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে।
স্থানীয়দের মতে, রাজনীতি মানেই কেবল সমাবেশ, কর্মসূচি বা শ্লোগান নয়—মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই একজন প্রকৃত রাজনৈতিক নেতার পরিচয়। আবুল হাসেম মাষ্টার সে জায়গায় দাঁড়িয়ে জনসংযোগে মানুষের আস্থা অর্জন করছেন।
হাসেম মাষ্টার বলেন, “আমার রাজনীতি হলো মানুষের কল্যাণে কাজ করা। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মিল্লাত ভাই অতীতে এলাকায় যে উন্নয়ন করেছেন তা আজও দৃশ্যমান। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করলে আরও ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, মাঠপর্যায়ে বিএনপির কর্মীরা যদি এভাবে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন, তবে সংগঠন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত থেকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।















