দেশ হারালো এক আপোষহীন দেশপ্রেমিক ই/ন্তে/কাল করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
দেশ আজ হারালো একজন খাঁটি দেশপ্রেমিক ও আপোষহীন রাজনৈতিক নেত্রীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সময় সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। ফজরের ঠিক পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতির প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে আপোষহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন।
বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান ও সংগ্রামী ভূমিকা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক অনুপ্রেরণার নাম। নানা প্রতিকূলতা, অসুস্থতা ও রাজনৈতিক চাপে থেকেও তিনি কখনো নীতিগত অবস্থান থেকে সরে আসেননি—যা আজকের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত।
তার ইন্তেকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রবীণ নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন সাহসী, আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।
















