ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

দোয়া ও মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা — মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। দেশনেত্রী, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং সহসভাপতি আতাউর রহমান আতা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আসলাম সর্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম হাওলাদার, এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রনেতা ও যুব নেতা, মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব সৈয়দ আব্দুল আল মামুন—যার নেতৃত্বে বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আবেগঘন মুহূর্তে সংগঠনের সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ আল মামুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি উপস্থিত জনতা ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীকেও তার জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দোয়া ও মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা — মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ প্রকাশের সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫