ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

দোল উৎসবের মাতোয়ারা জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাস

মেহেদুল ইসলাম গাজীপুর সদর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

সারা দেশব্যাপী নানাভাবে উদযাপিত হলো দোল পূর্ণিমা বা হোলি উৎসব। সোমবার (২৫ মার্চ) দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মন্দির তো বটেই, নানা রঙে মাতোয়ারা হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস ফাগুন পূর্ণিমায় ফুলের রেণু ছিটিয়ে দোল উৎসব করতেন ভগবান কৃষ্ণ ও রাধা। তাদের সেই চিরন্তন প্রেমেরই পূজা করা হয় এ উৎসবে। সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ জয়পুরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো হোলি উৎসব ২০২৪। জয়পুরহাটের বিভিন্ন জায়গায় থেকে আসা পাঁচ শতাধিক সনাতন শিক্ষার্থী নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে এক আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দিরে গিয়ে শেষ হয়।হোলি উৎসব পালনে সার্বিক ভাবে সহযোগিতা করেন সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ এর উপদেষ্টা অন্তর কুমার, সুব্রত দেব, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সভাপতি সৌমিক কুমার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার প্রমুখ।উল্লেখ্য, দোল পূর্ণিমা বা হোলি উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এবং এ উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে পূজা, হোম-যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দোল উৎসবের মাতোয়ারা জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাস

নিউজ প্রকাশের সময় : ০৫:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪