ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নড়াইল জেলায় শিক্ষানবিস ০৭ জন এসআই যোগদান 

রিপোর্টার স্বপন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

নড়াইল জেলায় শিক্ষানবিস ০৭ জন এসআই যোগদান

অদ্য ০৫ নভেম্বর সকালে নড়াইল জেলায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী হতে ০১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস ০৭ (সাত) জন এসআই(নি:) যোগদান করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয় তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। তারা হলেন: ফরিদপুর জেলার নাজমুল হাসান, খুলনা জেলার মোঃ রাকিবুল হাসান, মোঃ ইমরান হোসেন সোহাগ ও রাজীপ পাল রাজু, যশোর জেলার সঞ্জয় সেন, মোঃ তোফায়েল হোসেন ও মোঃ রাজু আহমেদ ।

এসময়ে পুলিশ সুপার মহোদয় শিক্ষানবিস এসআই’দের সাথে পরিচিতি পর্ব শেষে তাদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত শিক্ষানবিস এসআইগণ থানা, কোর্ট, রিজার্ভ অফিস, সার্কেল অফিসসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত থেকে ০১(এক) এক বছর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন। তারা যেন তাদের বাস্তব প্রশিক্ষণ অত্যন্ত নিষ্ঠা, মনোযোগী এবং আন্তরিকভাবে গ্রহণ করে সে বিষয়ে তিনি আলোকপাত করেন। তিনি তাদের পরিপূর্ণ পেশাদার পুলিশ অফিসার হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মীর শরীফুল হক, ডিইআইও ১, জনাব মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক( ক্রাইম); জনাব মোঃ সাবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা বিভাগসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইল জেলায় শিক্ষানবিস ০৭ জন এসআই যোগদান 

নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩