ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

অদ্য ২৪ সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকায় নড়াইল জেলার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাশরাফি বিন মোর্ত্তজা, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-২; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; জনাব মোসাঃ সাদিয়া খাতুন, পুলিশ সুপার, নড়াইল এবং জনাব আঞ্জুমান আরা, মেয়র, পৌরসভা, নড়াইল।

উক্ত আলোচনা সভায় নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের উদ্দেশ্যে বলেন,মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান।

এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে আমাদের চলাফেরা, জীবনধারন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইহকাল, পরকাল সবকিছু বর্ণনা করা আছে। ইসলাম ধর্মের মতো প্রতিটি ধর্মই শান্তির বার্তা বহন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা অন্য ধর্মকে কটাক্ষ করা ও অশান্তি সৃষ্টি করা কোন ধর্মই সমর্থন করে না। তিনি আরো বলেন, নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা। এখানে তিনি সকলকে নিজ নিজ ধর্মের অনুশাসন অনুযায়ী সম্প্রীতি বজায় রেখে আগামীর দিনগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বসবাস করার আহবান জানান। এছাড়াও তিনি বলেন, যেকোনো সমস্যায় জনগণের বন্ধু হিসেবে আপনারা সর্বদাই নড়াইল জেলা পুলিশকে পাশে পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩