ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নদী পরিষ্কার করে নৌকায় চড়লেন, সাঁতার কাটলেন ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

নদী পরিষ্কার করে নৌকায় চড়লেন, সাঁতার কাটলেন ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান

নদী পরিষ্কার করে নৌকায় চড়লেন, সাঁতার কাটলেন ব্যারিস্টার সুমন

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চুনারুঘাট পৌরসভার উত্তরবাজার এলাকায় পুরাতন খোয়াই নদীর ময়লা-আবর্জনা অপসারণে নামেন তিনি।

তার এই কাজে সহযোগিতা করেন বিডি ক্লিন নাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৫০ জন সদস্য। এরপর বিকেলে পরিষ্কার করা নদীতে নৌকা দিয়ে ঘোরেন ব্যারিস্টার সুমন। একপর্যায়ে নৌকা থেকে নেমে সাঁতার কেটে তীরে আসেন তিনি।

নদীর ময়লা পরিষ্কার করার পর নৌকায় চড়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, স্বপ্ন ছিল নৌকা চড়বো, নৌকাতে মানুষকে চড়াবো। এটি সম্ভব হয়েছে বিডি ক্লিনের জন্য। অনেকটুকু ময়লা পরিষ্কার করে নৌকায় চড়া শুরু করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি বিডি ক্লিনকে ধন্যবাদ জানান।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি বলেন, বিডি ক্লিনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আমরা সাড়ে ৬শ সদস্য নিয়ে এখানে এসেছি। নদীটি পরিষ্কার করে আমরা বাড়িতে ফিরবো।

জানা গেছে, চুনারুঘাট শহরকে বড় করতে ৭০ এর দশকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় মূল খোয়াই নদী। এরপর থেকে শহরের পাশে অন্তত ৩ কিলোমিটার নদী পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের ব্যবধানে দখল আর দূষণে অস্থিত্ব সংকটে পরে নদীটি। এই নদীটি দখলমুক্ত করে দৃষ্টিনন্দন করার দাবি জানিয়ে আসছিল কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, নব নির্বাচিত সংসদ সদস্য চুনারুঘাট অংশের পুরাতন খোয়াই নদীর দখল এবং দূষণমুক্ত করতে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা মনে করি নদীটি দখল ও দূষণমুক্ত হলে তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদী পরিষ্কার করে নৌকায় চড়লেন, সাঁতার কাটলেন ব্যারিস্টার সুমন

নিউজ প্রকাশের সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪