নবীনগরে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের বীরত্বের গল্প শুনালেন।

- নিউজ প্রকাশের সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

নবীনগরে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের বীরত্বের গল্প শুনালেন
এম কে খোকন ব্রাক্ষণবাড়িয়া ব্যুরো চীফ
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহযোগিতায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আয়োজনে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন।
নবীনগর উপজেলার নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পরিচালক শাহ আলম সরকার। তিনি বক্তব্য বলেন -“জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প মূল উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের একটি সুখী সমৃদ্ধ বিনির্মান।১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযোদ্ধ এবং এসব ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা ও দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর অসামান্য অবদান বিষয়ে ১২টি গবেষণাপত্র প্রস্তুত করা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ লক্ষ্যে দেশের ৩৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত ৩৫৮০০টি বই সরবরাহ করা। শিক্ষার্থীদের সহানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাূদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর জন্য সকল জেলায় ১২৮টি অনুষ্ঠানের আয়োজন। এরই ধারাবাহিকতায় নবীনগর উপজেলায় এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুক্তিযোদ্ধা কাউন্সিল উপসচিব ড.নুরুল আমিন,ব্রাহ্মণ বাড়িয়া জেলার অতিরিক্ত ম্যাজিস্টেট আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও নবীনগর উপজেলা কাউন্সিল সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল পৌর সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, নবীনগর পৌর কমান্ড দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম সরকার, সদস্য নবীনগর উপজেলা কমান্ড বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন।
এই পাঁচজন বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তাদের যুদ্ধের রণাঙ্গণের স্মৃতিচারন তুলে ধরেন। এরই প্রেক্ষিতে উপস্হিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।












