ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নাগরপুরে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী  

সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

নাগরপুর দপ্তিয়র ইউনিয়ন গ্রাম আদালতের মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে দপ্তিয়র ইউনিয়নের অংশীজনদের অংশগ্রহনে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল দশটায় নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কঅর্ডিনেটর মো: ওয়াদুদ খান।সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরো সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান এম.ফিরোজ সিদ্দিক ।গ্রাম আদালত নাগরপুর উপজেলার কো-অর্ডিনেটর মোঃ ওয়াদুদ খান জানান, গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে উপজেলার ১২ টি ইউনিয়নে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহনে কমিউনিটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের, সচিব মোঃ আরিফুর রহমান,হিসাব সহকারী মোঃ ফিরোজ আকন্দ ও প্যানেল চেয়ারম্যান মোঃ তারা মিয়া এবং ইউপি সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী  

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫