ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুরে জব্বার হ*ত্যা মা*মলায় তিন এজাহারভুক্ত আসামী গ্রে*ফতার

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বহুল আলোচিত আব্দুল জব্বার হত্যা মামলায় তিন এজাহার নামীয় পলাতক আসামীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ মে ২০২৫ তারিখে নাগরপুর থানাধীন সুদামপাড়ায় আব্দুল জব্বার মিয়াকে (৭০) পিটিয়ে হত্যা করা হয়।হত্যাকাণ্ডের পর নিহতের পুত্রবধূ মোছাঃ পলি আক্তার নাগরপুর থানায় লিখিত অভিযোগ দিলে থানায় মামলা নং-১২, তারিখ-১৯/০৫/২০২৫ইং, পেনাল কোডের ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬(২)/১৪৯ অনুযায়ী একটি হত্যা মামলা রুজু হয়।মামলার পরপরই থানা পুলিশ তৎপরতা শুরু করে এবং অভিযান চালিয়ে প্রথমে ২নং আসামী মোঃ বেল্লাল হোসেন (৫০) কে গ্রেফতার করে। এরপর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৮ জুন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ৩নং আসামী মোঃ আঃ মান্নান (৭৮), ৫নং আসামী আকলিমা (৩৫) এবং ১৩নং আসামী মোছাঃ রাবেয়া (৫৫) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) ওসি মো: রফিকুল ইসলাম জানান, জব্বার হত্যা মামলায় এ পর্যন্ত মোট চারজন আসামী গ্রেফতার হয়েছে। তবে মামলার প্রধান আসামী বাদশা এখনো পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।জব্বার হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কেউ রেহাই পাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে জব্বার হ*ত্যা মা*মলায় তিন এজাহারভুক্ত আসামী গ্রে*ফতার

নিউজ প্রকাশের সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫