ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার(২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-দৌলতপুর আঞ্চলিক সড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন।রাকিব মিয়া উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নাগরপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি টাঙ্গাইলের দিকে রওনা হয়। অপরদিকে, টাঙ্গাইলের দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কের উপজেলার ডাঙ্গা ধলাপাড়া এলাকার মসজিদের সামনে পৌঁছলে সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় সিএনজিচালক। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়রা আরো বলেন, বালুবাহী ট্রাক্টরগুলো দিনরাত আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। অধিকাংশ ট্রাক্টরচালক কিশোর হওয়ায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রচণ্ড গতিতে ট্রাক্টর চালায় তারা। ফলে প্রায়ই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।নাগরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪