ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুরে পলিথিন নিষিদ্ধের অভিযান, প্রথম দিনেই জরিমানা ২০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হচ্ছে এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মেজর রুহুল আশরাফ এর নেতৃত্বে শনিবার (২ নভেম্বর) দুপুরে নাগরপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক অভিযান শেষে তিনি নাগরপুর উপজেলাকে অবৈধ পলিথিনমুক্ত গড়ার ঘোষণা দেন।নাগরপুর বাজারে শফিকুল স্টোরে অবৈধ পলিব্যাগ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক ২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। ক্যাপ্টেন ফাহিম আহমেদ খানের উপস্থিতিতে, অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) দীপ ভৌমিক বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা নাগরপুর উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখিত,(ক) প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) দুই বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই),লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দন্ড ; বিধান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে পলিথিন নিষিদ্ধের অভিযান, প্রথম দিনেই জরিমানা ২০ হাজার টাকা

নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪